জাতীয়

বগুড়ায় আগুনে পুড়ে দুই সহোদরের মৃত্যু

কুষ্টিয়ায় কিশোর-কিশোরীর মরদেহ উদ্ধার, 'আত্মহত্যা' ধারণা পুলিশের

বগুড়ার ধুনটে যমুনা নদীর বাঁধে আশ্রিত বাড়িতে অগ্নিকাণ্ডে তালাবদ্ধ ঘরে ঘুমন্ত অবস্থায় দুই ভাই মারা গেছে।

শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের ভুতবাড়ি গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে।

নিহতরা হলো- উপজেলার ভুতবাড়ি গ্রামের কাঠমিস্ত্রি লিটন মিয়ার ছেলে সিয়াম হোসেন (৫) ও মোস্তাকিম আলী (৩)।

এসময় স্থানীয় সূত্রে জানা যায়, লিটন মিয়া জীবিকার তাগিদে টাঙ্গাইল এলাকায় কাঠমিস্ত্রি কাজে গেছেন। তার স্ত্রী গোলাপি খাতুন তিন ছেলেকে নিয়ে যমুনা নদীর বাঁধে আশ্রিত বাড়িতে বসবাস করেন। শনিবার দুপুরে সিয়াম ও মোস্তাকিম মা-বাবার ঘরে ঘুমিয়ে পড়ে। আর তাদের বড় ভাই তামিম বাড়ির পাশে খেলা করছিল।

এ সময় ঘরের ভেতর ঘুমন্ত সিয়াম ও মোস্তাকিমকে তালা দিয়ে রেখে মা গোলাপি খাতুন যমুনা নদীর চরে ছাগল চরানোর জন্য যান। বিকেল ৫টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ঘরে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-ফোন করে। কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই দুটি ঘর পুড়ে যায়। ঘরে ঘুমন্ত অবস্থায় থাকা দুই শিশুও দগ্ধ হয়ে মারা যায়।

আরও পড়ুনঃ “পদযাত্রায় বাধা দেয়ার জন্য নয়, জনগণের নিরাপত্তার জন্য আ. লীগ কর্মসূচি দিচ্ছে”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র